দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, শত্রুপক্ষের হামলা ঠেকাতে প্রয়োজন হলে আবারও ‘আগাম অভিযান’ চালাবে ইরান।
ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, এর আগে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরান ‘আগাম অভিযান’ চালিয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও একই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, যুদ্ধ চলাকালে ইরানের সামরিক বাহিনী প্রতিদিন ‘সরঞ্জাম’ উৎপাদন অব্যাহত রেখেছে। বড় অস্ত্রভাণ্ডার নিয়ে যেকোনো আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত।
আকরামিনিয়া আরও বলেন, ইরানের ওপর হামলা হলে এর জবাব হবে ‘আরও ব্যাপক, আরও সিদ্ধান্তমূলক এবং আরও দ্রুত’।
সূত্র: আল-জাজিরা
/অ